যৌথ হিসাব
যৌথ হিসাবে আপনি আর আপনার গ্রাহক একই হিসাব দেখেন: আপনি যে বাকি লেখেন তা তার ফোনে দেনা হিসেবে দেখায়, আর তিনি যে জমা লেখেন তা আপনার ফোনে টাকা পাওয়া হিসেবে।
আপডেট:
কীভাবে শুরু করবেন?
- গ্রাহকের হিসাবে গিয়ে যৌথ হিসাব, তারপর আমন্ত্রণ কোড তৈরি করুন চাপুন।
- কোড বা QR কোডটা গ্রাহককে পাঠান (WhatsApp-এর জন্য তৈরি মেসেজসহ)।
- গ্রাহক নিজের Baki Fast-এ সেটিংস › যৌথ হিসাবে যোগ দিন-এ গিয়ে কোড লেখেন বা QR কোড স্ক্যান করেন।
কোডটা একবারই চলে, আর 14 দিন পর্যন্ত। গ্রাহক হিসাবটা দেখেন আপনার দোকানের নামে, নিজের দিক থেকে।
কে কী বদলাতে পারে?
দুই পক্ষই এন্ট্রি দিতে পারে; প্রত্যেকে শুধু নিজের লেখা বদলাতে পারে। অন্য পক্ষের এন্ট্রিতে কে লিখেছে তা লেখা থাকে। যেকোনো সময় যৌথ হিসাব বন্ধ করতে পারেন; ততদিনের এন্ট্রি দুই পক্ষের কাছেই থাকে।
প্রাইভেসি
প্রতিটি যৌথ হিসাব নিজের চাবি দিয়ে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড; সার্ভার শুধু এনক্রিপ্টেড ডেটা দেখে। যৌথ হিসাবে শুধু ওই একজনের হিসাব শেয়ার হয়, আপনার বাকি খাতা নয়।
ফ্রি আর Pro
ফ্রি ভার্সনে একসাথে 2টি যৌথ হিসাব রাখা যায়, Pro-তে যত খুশি। যৌথ হিসাবে যোগ দেওয়া সবসময় ফ্রি। পাইকারি বিক্রেতা আর তার নিয়মিত দোকানদারের মধ্যে এটা সবচেয়ে কাজে লাগে; দেখুন পাইকারি বিক্রেতার হিসাব।
প্রশ্ন ও উত্তর
গ্রাহকেরও কি Baki Fast লাগবে?
হ্যাঁ, যৌথ হিসাবের জন্য দুই পক্ষেরই Baki Fast লাগে। অ্যাপটা ফ্রি, সাইন-আপও লাগে না।
গ্রাহক কি আমার অন্য গ্রাহকদের দেখতে পান?
না। তিনি শুধু নিজের হিসাব দেখেন।