টাকার রসিদ জেনারেটর
বাকির গ্রাহক কিছু টাকা দিলে তাকে একটা রসিদ দিন: কে দিলেন, কত, কোন তারিখে আর এখনও কত বাকি। যেমন যার 1,250 টাকা বাকি ছিল তিনি 500 টাকা দিলে রসিদে থাকে আগের ব্যালেন্স 1,250 টাকা, পাওয়া টাকা 500 টাকা আর বাকি ব্যালেন্স 750 টাকা।
আপডেট:
মায়ের দোয়া স্টোর
টাকা পাওয়ার রশিদ
ধন্যবাদ!
Baki Fast দিয়ে তৈরি
রসিদ তৈরি হয় আপনার ব্রাউজারে; যা লেখেন কোথাও পাঠানো হয় না।
টাকার রসিদে কী কী থাকা উচিত?
- আপনার দোকানের নাম আর ফোন নম্বর
- যে গ্রাহক টাকা দিলেন তার নাম
- তারিখ আর রসিদ নম্বর
- আগের ব্যালেন্স, পাওয়া টাকা আর বাকি ব্যালেন্স
- চাইলে একটা নোট ("নগদ", "bKash")
রসিদটা (অনেকে লেখেন রশিদ) তৈরি হয় Baki Fast অ্যাপের নিজের রশিদের নকশায়: ফোনে সেভ করে WhatsApp-এ পাঠান, অথবা Print Fast দিয়ে থার্মাল প্রিন্টারে প্রিন্ট করুন। হাতে লেখা রশিদ বইয়ের পাতার মতোই, শুধু হিসাব নিজে থেকে হয়।
এই রসিদ কি ক্যাশ মেমো বা চালান?
না। টাকার রসিদ আপনার আর গ্রাহকের মধ্যে টাকা দেওয়ার প্রমাণ; এটা ক্যাশ মেমো, চালান বা ভ্যাট ইনভয়েস নয়। বিক্রির মেমো বা চালান আপনার নিয়মে যেমন দিতে হয়, তেমনই দিন।
প্রতিবার কি এভাবে লিখতে হবে?
না। Baki Fast-এ খাতায় জমা লেখার সাথে সাথে রশিদ তৈরি হয়, আগের আর বাকি ব্যালেন্স আসে খাতা থেকে। বিস্তারিত: হিসাবের স্টেটমেন্ট আর থার্মাল প্রিন্ট।
প্রশ্ন ও উত্তর
রসিদ কি কোথাও সেভ হয়?
না। রসিদ তৈরি হয় আপনার ব্রাউজারে; যে নাম আর টাকার অঙ্ক লেখেন তা কোথাও পাঠানো হয় না।
58 মিমি না 80 মিমি?
আপনার থার্মাল প্রিন্টারের কাগজ যত চওড়া, সেটাই বাছুন। শুধু শেয়ার করলে 80 মিমি পড়তে সহজ।